ad
ad

Breaking News

Election Controversy

‘জেলে কাটাতে হবে!’ মন্তব্যে বিতর্ক, শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

Bangla Jago Desk: সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলও প্রসঙ্গে বড় মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক জানিয়েছিলেন, “এখনও কিন্তু জামিন পাননি বিহারের ৫২ জন বিএলও। আপনাদের কিন্তু কাটাতে হবে জেলে। যাবতীয় নথি-তথ্য আমরা জোগাড় করে দেব।” শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা জানিয়ে শুক্রবার রাতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয় তৃণমূল কংগ্রেস। সেই সংক্রান্ত […]

Election Controversy: TMC Lodges Complaint Against Suvendu

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলও প্রসঙ্গে বড় মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক জানিয়েছিলেন, “এখনও কিন্তু জামিন পাননি বিহারের ৫২ জন বিএলও। আপনাদের কিন্তু কাটাতে হবে জেলে। যাবতীয় নথি-তথ্য আমরা জোগাড় করে দেব।” শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা জানিয়ে শুক্রবার রাতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয় তৃণমূল কংগ্রেস। সেই সংক্রান্ত ভিডিয়ো পর্যন্ত দেখানো হয়। এ বিষয়ে দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী, অরূপ বিশ্বাস চিঠি দিয়ে পদক্ষেপের অনুরোধ জানান। (Election Controversy)

আরও পড়ুন: শ্রীকাকুলামে একাদশী পুজোয় পদপিষ্টে নিহত ১২, আহত বহু

চিঠিতে লেখা, “যে সকল সরকারি কর্মীকে আমাদের ভোটার তালিকার অখন্ডতা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের খুব পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে। যদি এখন থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখা হয়, তাহলে বাংলায় স্বচ্ছ ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য (Election Controversy) ফৌজদারি অপরাধের সমান। তা পড়ে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারার আওতায়।”

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

ঘাসফুল শিবিরের তরফ থেকে কমিশনের কাছে মোট তিনটি পদক্ষেপ চাওয়া হয়েছে। প্রথমটি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ ও পুলিশকে এফআইআরের নির্দেশ দেওয়া। দ্বিতীয়টি, শীঘ্রই এক প্রতিরক্ষামূলক নির্দেশিকা জারি করতে হবে এটা নিশ্চিত করতে যে নির্বাচনী আধিকারিকরা রাজনৈতিক ভীতিপ্রদর্শন থেকে দূরে থাকতে পারবেন। তৃতীয়টি, বিজ্ঞপ্তি জারি করে সকল রাজনৈতিক দলকে জানিয়ে দিতে হবে যে, যদি নির্বাচনী আধিকারিকদের ভয় দেখায় কোন কোন শাস্তির সম্মুখীন হতে পারে তারা। সেক্ষেত্রে এটা দেখার যে আগামীদিনে এই পর্ব কোন পথে এগোয়। (Election Controversy)