ad
ad

Breaking News

Election Security

হিংসা রুখতে কড়া কমিশন, ৩০ মিনিটে কেন্দ্রীয় বাহিনী ডাকার নির্দেশ

বৈঠকে ভোটমুখী রাজ্যের পর্যবেক্ষকরা ছিলেন

Election Commission Orders Rapid Central Forces Deployment

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আসন্ন নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। পুলিশ পর্যবেক্ষকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।প্রয়োজনে ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। মালদার মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার পরেই এই নির্দেশ জারি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। বুধবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে ভোটমুখী রাজ্যের পর্যবেক্ষকরা ছিলেন।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভার্চুয়াল বৈঠকে রাজ্যের পুলিশ অবজারভারদের উদ্দেশ্যে জানান, পশ্চিমবঙ্গে কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। অতীতে যারা হিংসার সঙ্গে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে “সিউরিটি অ্যারেস্ট” এবং “বাউন্ড ডাউন” প্রক্রিয়া অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

• কড়া নজরদারিতে আইন-শৃঙ্খলা

কমিশনের নির্দেশ অনুযায়ী—
• আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হলে দ্রুত কেন্দ্রীয় বাহিনী ডাকা বাধ্যতামূলক
• অতীতের দাগী দুষ্কৃতীদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে হবে
• পুলিশ অবজারভারদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে

পাশাপাশি অবজারভারদের মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো, স্থানীয় পরিস্থিতি বোঝা এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।কমিশন সূত্রে জানা গিয়েছে, অবজারভারদের বলা হয়েছে,“গ্রামে যান, চায়ের দোকানে বসুন, মানুষের সঙ্গে কথা বলুন। বাস্তব পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নিন।” পাশাপাশি সমন্বয়ে জোর দেওয়ার কথাও বলা হয়েছে বৈঠকে। ‌ নির্বাচন হিংসা মুক্ত করতে হবে। ‌ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাফ জানিয়ে দিয়েছেন।