চিত্র: নিজস্ব
মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচন। পূর্ব বর্ধমানে শুরু দেওয়াল লিখন (Election Campaign)। পূর্বস্থলীতে রং তুলি নিয়ে নিজের হাতে দেওয়াল লিখলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দেওয়ালে লেখা, যতই কর এসআইআর বাংলা আবার মমতার।
পূর্বস্থলী ১ ব্লক-এর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত-এর অন্তর্গত বেলতলা এলাকায় দলীয় প্রচারের (Election Campaign) অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা স্বপন দেবনাথ। বৃহস্পতিবার সকালে এলাকার দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি দেওয়ালে স্লোগান লিখে প্রচারের সূচনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন রাজনৈতিক কর্মসূচি (Election Campaign) ও সংগঠনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এই দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বেলতলা এলাকায় মন্ত্রী স্বপন দেবনাথ নিজে রং তুলি হাতে নিয়ে দেওয়ালে দলের বার্তা লেখেন এবং কর্মীদেরও উৎসাহিত করেন। তাঁর এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়।
মন্ত্রী জানান, মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, দলীয় কর্মীরা মাঠে নেমে কাজ করলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়ে।এই কর্মসূচিতে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা, দলীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গেই কথা বলেন মন্ত্রী এবং আগামী দিনে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তাও দেন।