ad
ad

Breaking News

ED

শহরের তিন প্রান্তে ইডির হানা, তালিকায় রয়েছে সন্দীপের পৈতৃক ভিটেও

বৃহস্পতিবার সকাল থেকেই নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানে চলছে তল্লাশি।

ed raids at 3 places in kolkata in r g kar case

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk :  আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির তদন্তে এবার একসঙ্গে শহরের তিন প্রান্তে হানা তদন্তকারীদের। বৃহস্পতিবার সকাল থেকেই নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানে চলছে তল্লাশি। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আর জি করে ব্যাপক দুর্নীতি হদিশ পায় সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্ত শুরু হয়। মাঠে নামে ইডিও। এই মামলায় সন্দীপের বাড়ি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করেছে সিবিআই। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে এই প্রথম অ্যাকশনে নামল ইডি। দুর্নীতির তথ্য প্রমাণের খোঁজে একসঙ্গে তিন জায়গায় হানা দিল তাঁরা।

[ আরও পড়ুন : শহরের তিন প্রান্তে ইডির হানা, তালিকায় রয়েছে সন্দীপের পৈতৃক ভিটেও ]

প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষকে আজ আলিপুর আদালতে হাজির করানো হবে। গত ১৬ ই আগস্ট থেকে সন্দীপকে আরজি করে মহিলা চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় টানা জেরার মুখে পড়েছিল সন্দ্বীপ। তার মধ্যেই প্রকাশ্যে আসে আর্থিক অনিয়মের অভিযোগ। আর এই অভিযোগে ২ সেপ্টেম্বর সিবিআই এর হাতে গ্রেফতার হয় আর যে কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

[ আরও পড়ুন : Mamata Banerjee: নিতেই হবে স্বাস্থ্যসাথী, ফেরানো যাবেনা রোগী: বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর ]

আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে নাকি আরজি কর মেডিকেল কলেজে আর্থিক অনিয়ম চলছে। তার মধ্যে রয়েছে মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়া এবং হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে নানান  দুর্নীতি এছাড়াও আরো একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। আরজি করে প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলীর করা মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারের পর তাকে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা নিজেদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করেছেন। এই মামলায় নতুন কোন সূত্র পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার। এছাড়াও আজ আদালতে সন্দীপকে হাজির করাবে সিবিআই। সেখানেই আলিপুর বিচারক সন্দ্বীপের এই ঘটনায় কি নির্দেশ দেন সেই দিকেই নজর সকলের।