চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়া জেলার কল্যাণীর এ ব্লকে ধীমান চক্রবর্তীর বাড়িতে ইডি হানা দেয়। পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে সোমবার সকাল সাতটা নাগাদ চারজন ইডি আধিকারিক হানা দেন ধীমান চক্রবর্তীর বাড়িতে। বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন ইডির এক আধিকারিক। তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি। উল্লেখ্য, ডিজি মাইকিং কোম্পানিতে কাজ করেন এই ধীমান চক্রবর্তী। কলকাতা সল্ট লেগে তার অফিস রয়েছে, সোমবার সকালে তার সেই অফিসেও একইভাবে হানা দেয় ইডির প্রতিনিধি দল।
আরও পড়ুনঃ Donald Trump: নিরাপত্তায় অতিরিক্ত কড়াকড়ি, ট্রাম্পের কারণে বিলম্ব ইউএস ওপেন ফাইনালে
সেই সূত্র ধরে নদীয়ার কল্যানীর বাড়িতে ইডির তিন প্রতিনিধি দল হানা দেয়, সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান। চলছিল দফায় দফাই জিজ্ঞাসাবাদ। এরই মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ইডির এক প্রতিনিধি। তবে কি কারনে তিনি অসুস্থ হয়ে পড়লেন এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
তবে ওই প্রতিনিধি এখন সুস্থ আছে বলে জানা গেছে। গোটা নদীয়াজেলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, সেই কারণে অসুস্থতা নাকি অসুস্থতার পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা জানার চেষ্টা করছে চিকিৎসকরা। সূত্রের খবর ধীমান চক্রবর্তীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষ হয় ততক্ষণ পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনীর করা নজরদারি।