ad
ad

Breaking News

Paschim Medinipur

রাস্তার খারাপের কারণে পথেই প্রসব! স্ত্রীর কষ্ট দেখে কাদা-মাটি সরাতে কোদাল হাতে স্বামী

এমন পরিস্থিতি হয়, আশাকর্মী মানসী পাত্র গাড়িতেই প্রসব করানোর ব্যবস্থা করেন।

Due to bad road, woman gives birth on the road! Seeing his wife's suffering, husband uses spade to remove mud and dirt

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk:শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বারবার প্রশাসনের দারস্ত হয়েও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার ফলে ওই রাস্তা দিয়ে পারাপার করতে অসুবিধার সম্মুখীন হয় প্রত্যেককেই। সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন নারায়ণগড়ের সুব্রত সিং। আর কাউকে যাতে সেই বিপদে পড়তে না হয়, বৃহস্পতিবার দুপুরে কোদাল হাতে মাটি সরাতে পথে নামলেন সুব্রত। 

বুধবার ভোরে প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁর। পাকা রাস্তায় কাদামাটিতে বসে যায় গাড়ির চাকা। এমন পরিস্থিতি হয়, আশাকর্মী মানসী পাত্র গাড়িতেই প্রসব করানোর ব্যবস্থা করেন। পথে সন্তানের জন্ম দেন সুব্রতর স্ত্রী সোনালি। সুব্রত জানান, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে এখন ভালো আছেন সোনালি ও তাঁর সদ্যোজাত ছেলে। বারবার প্রশাসনকে জানিও যখন কোন সোদহ হলো না, তখন বাড়ির কাছেই পাকুরসেনি এলাকার ওই রাস্তা পরিষ্কার করতে কোদাল হাতে নেমে পড়েন সুব্রত। তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন গ্রামের আরও কয়েক জন।

 সুব্রত বলেন, ‘রাস্তায় এই ভাবে কাদা জমে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে যা হল, মনে করলেই গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে। আশা দিদি না থাকলে কী যে হতো! আজ তাই নিজেই রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েছি।’ ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন নারায়ণগড় ব্লকের বিডিও কৌশিক প্রামাণিকও।