ad
ad

Breaking News

Drug Bust

Drug Bust: লালগোলা থানার পুলিশের অভিযানে সাফল্য : ২৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

পুলিশ তাঁদের থামিয়ে তল্লাশি চালায়। সেই সময় তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় প্রায় ২৮০ গ্রাম হেরোইন। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি।পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদকদ্রব্য লালগোলা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সুত্রে জানা যায়।

Drug Bust: 280 Grams of Heroin Seized

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: মুর্শিদাবাদ জেলার লালগোলায় ফের মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল লালগোলা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ(Drug Bust)। এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুই জনের নাম রাশিদ রহমান (৪৫) এবং মেহেবুব হাসান (১৯)। ধৃতরা সম্পর্কে পিতা পুত্র।দু’জনের বাড়ি লালগোলা থানার মধ্যে রামনগর এলাকায়। লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে এএসআই আশরাফুল হক শ্রীমন্তপুর এসএম গার্লস হাইস্কুল সংলগ্ন রাস্তায় নাকা চেকিং চালাচ্ছিল। গতকাল রাতে সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেলে দুই জন যাচ্ছিল, তাদেরকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃS400 India: ভারতের হাতে আরও শক্তিশালী অস্ত্র! এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে বড় ঘোষণা রাশিয়ার

পুলিশ তাঁদের থামিয়ে তল্লাশি চালায়। সেই সময় তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় প্রায় ২৮০ গ্রাম হেরোইন। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি(Drug Bust)। পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদকদ্রব্য লালগোলা সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সুত্রে জানা যায়। বুধবার ধৃতদের লালগোলা মহকুমা আদালতে পাঠায় ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/about

তবে এর সঙ্গে জড়িত বড় চক্র রয়েছে কিনা, কিংবা গন্তব্যস্থল কোথায় ছিল, তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ(Drug Bust)। উল্লেখ্য, এর আগে গত কয়েক মাস ধরেই মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা লালগোলা, জলঙ্গি, ভগবানগোলা সহ একাধিক জায়গায় হেরোইন পাচারের ঘটনা সামনে এসেছে। বারবার এই ধরনের ঘটনায় প্রশাসনের উদ্বেগ বাড়ছে।