Bangla Jago Desk: ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা স্ত্রীকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ চৌধুরী পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলাল মল্লিকের সাথে তার স্ত্রী আফসানা বেগমের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অশান্তি চরমে ওঠে। স্ত্রী যখন বাথরুমে স্নানে গিয়েছিলেন সেইসময় আচমকাই বাথরুমে ঢুকে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় আফসানাকে পরিবারের লোকজনরা উদ্ধার করে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
অন্যদিকে, ঘটনার পর বেলাল মল্লিক ডোমজুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থীতিশীল।
Free Access