চিত্র: সংগৃহীত
মাধব দেবনাথ, নদিয়া: স্ত্রীকে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙার উকিল পাড়ায়। জখম স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে (Domestic Violence)।
এদিকে, এই ঘটনার পর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন স্বামী। জানা গিয়েছে, বিয়ের পর থেকে লেগেছিল পারিবারিক অশান্তি। অভিমানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ। গত রবিবার রাতে স্বামী ও দুই পরিবারের উপস্থিতিতে স্ত্রীকে ফিরিয়ে আনা হয় শ্বশুর বাড়িতে। তারপরেই সোমবার সকালে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওই গৃহবধূ (Domestic Violence)।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাকেশ দাস প্রথমে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে অভিযুক্ত স্বামী পায়রাডাঙায় চলন্ত ট্রেনের সময় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হনতিনি। এদিকে, মৃত্যুর সঙ্গে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঞ্জা লড়ছেন গৃহবধূ সুমি সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে তাদের বিয়ে হয়। দম্পতির তিন বছরেরএকটি পুত্র-সন্তান রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মহিলার মাথায়, মুখে ও ঘাড়ে একাধিক কোপ রয়েছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। ওই গৃহবধুর এখনও অবস্থাএখনও আশঙ্কাজনক (Domestic Violence)।