Bangla Jago TV Desk : মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই দিনের জন্য সপ্তম তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন মঙ্গলবার। আর সেই সম্মেলনে বলাই বাহল্য রীতিমতো দুই দিনের চাঁদের হাট বসেছে সেখানে। বাদ পড়েননি সৌরভ গাঙ্গুলিও। গতকালই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সৌরভ গাঙ্গুলীর নতুন পরিচয় দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনী মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন সৌরভ গাঙ্গুলীর নাম। আর এই ঘোষণার পর থেকেই বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী ও বাংলার মহারাজ |
বুধবার সকালে প্রার্তভ্রমণে নিউটাউন ইকোপার্কে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর সেখান থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জোর আক্রমণ শানালেন তিনি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সৌরভ কে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতো বছর সময় লেগে গেল কেনও? নাকি খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তো ওনাকে আগে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিয়েছে। যিনি বাংলার ক্রিকেটের জন্য এতো কিছু করেছেন তাকে চিনতে ওনার এতো বছর লেগে গেল? আমার তো মনে হয় এখন আর শাহরুখের বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা উঁনার বলে দাবি দিলীপের।দিলীপ আরও বলেন, ‘সৌরভ নতুন কিছু বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কথা কিছু বলেনি। উনিও আগে যা বলতেন তাইই বলেছেন। সৌরভও তাই। তাজপুর বন্দরের একটা পাথর ও গাঁথা হয়নি। কত টাকার প্রোজেক্ট? কারও জানা নেই। দেউচা পাঁচামির কথা বলেছেন। কিচ্ছু হয়নি। কী আছে ভেতরে কয়লা আছে কিনা কেউ জানেনা। সব গল্প। উনি ক্ষমতায় থাকলে কিছুই হবে না। আগে বিনিয়োগ হোক। খালি প্রচার করে কোনো কাজ হবে না দাবী দিলীপের। এবার বিশ্ববঙ্গ সম্মেলনে আসেন নি আদানি।
আদানির তাজপুর বন্দরের বরাত প্রসঙ্গ উঠতেই দিলীপ বলেন, আদানি নিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেখানকার মাটির ফিট সার্টিফিকেট আসেনি। আদৌ বন্দর করা যাবে কিনা,কিছু বোঝা যাচ্ছে না। জলে কে টাকা ফেলবে? কেড়ে তো নিলেন ওনার থেকে। এখন দেবেন কাকে? সবই তো গভীর জলে পড়ে আছে বললেন দিলীপ ঘোষ। আগেই ২০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা করেছেন আম্বানি ওদিকে গতকাল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের কথা জানিয়ে দেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। মুকেশ অম্বানী বলেন, বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে উঠেছে। এ রাজ্যের জিডিপিও জাতীয় স্তরে অনেকটাই বেশি। রাজ্যের GDP এখন ১১.৫ শতাংশ। বাংলার এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আগে রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে।
FREE ACCESS