ad
ad

Breaking News

Digital Library Durgapur

Digital Library Durgapur: ডিজিটাল দুর্গাপুর! এক ক্লিকেই মিলবে হাজারো বই

সকলের দাবি ছিল ডিজিটাল লাইব্রেরীর। এই কথা মাথায় রেখে ডিজিটাল লাইব্রেরী তৈরি হয়।

Digital Library Durgapur Boosting Education and Reading Culture

চিত্রঃ নিজস্ব

সনাতন গরাই,দুর্গাপুর: ডা. বিধান চন্দ্র রায়ের স্বপ্নের দুর্গাপুর এগিয়ে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে শিল্প নগরীতে বইপ্রেমীদেরও চাহিদা বাড়ছে। দুর্গাপুরে রাজ্য সরকারের সেন্ট্রাল লাইব্রেরী ৮ থেকে ৮০ সবার প্রিয় জায়গা হয়ে উঠেছে। সকলের দাবি ছিল ডিজিটাল লাইব্রেরীর। এই কথা মাথায় রেখে ডিজিটাল লাইব্রেরী তৈরি হয়। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ার পার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনের আধিকারিকরা (Digital Library Durgapur)।

আরও পড়ুনঃ West Bengal Weather: বিদায় নিচ্ছে শীতের আমেজ! রবিবার থেকে তাপমাত্রার পারদ চড়বে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযোগিতায় ছয়টি কম্পিউটার শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসানো হয়। এক ক্লিকেই মনের মত অনলাইন বই খুঁজে পাওয়া যাবে। ছোটদের আগ্রহ বাড়বে এই লাইব্রেরীতে। খুদে শিশুদের নিয়ে আসে অনেক সময় মা-বাবারা। তাদের খুশি করতে খেলার জায়গার উদ্বোধন করা হয়। অনেক হিন্দিভাষীর চাহিদা ছিল হিন্দি লাইব্রেরীর। তাদের চাহিদা মত জেলা শাসকের অর্থানুকুল্যে হিন্দি লাইব্রেরিও শুরু হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”দুর্গাপুর ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তা বলা যায়। দুর্গাপুরের সেন্টার লাইব্রেরী মানুষের আরো কাছে পৌঁছালো। প্রতিদিন বিভিন্ন প্রান্তের মানুষ আসেন বই পড়তে। এবার অনলাইন লাইব্রেরি শুরু হওয়ায় আরো ভিড় বাড়বে (Digital Library Durgapur)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/