ad
ad

Breaking News

Digha RathYatra

Digha RathYatra: সকাল সাড়ে ৯টার পর থেকে দিঘার রথ দর্শন, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিঘায় পৌঁছেছেন। বৃহস্পতিবার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করেন তিনি।

Digha RathYatra: Jagannath Dham with CM Mamata Banerjee

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: শুক্রবার রথযাত্রা। এবার বাংলায় সকলের নজর দিঘার দিকে। দীঘা জগন্নাথধাম প্রতিষ্ঠার পর এই প্রথমবার রথযাত্রা(Digha RathYatra)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিঘায় পৌঁছেছেন। বৃহস্পতিবার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক করেন তিনি।

[আরও পড়ুন: Celebrity Romance: বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন কি সত্য?  মুখ খুললেন ফতিমা সানা শেখ]

মুখ্যমন্ত্রী বলেন, দিঘায় সকাল ৯টা থেকেই রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বিকেল চারটের মধ্যে শেষ হয়ে যাবে অনুষ্ঠান। সকাল সাড়ে নটার পর থেকে মানুষ রথ দর্শন করতে পারবেন। দিঘায় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আড়াইটের সময় রথযাত্রা শুরু হবে। সাধারণ মানুষ তারা রাস্তায় থাকবেন না। ‌ ব্যারিকেড-এর বাইরে থাকবেন। রথ যেতে যেতে মাঝেমধ্যেই থামবে, রথের দড়ি স্পর্শ করতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণ ভাবে রথযাত্রা সফল করতে সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী(Digha RathYatra)।

রাজ্যের একাধিক দফতরের মন্ত্রীরা এই মুহূর্তে রয়েছেন দিঘায়। রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৃহস্পতিবার। রথযাত্রার সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। রাজ্য প্রশাসন মনে করছে কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে দিঘার রথযাত্রার। সাধারণ মানুষের মধ্যে এই রথযাত্রার ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে(Digha RathYatra)।