ad
ad

Breaking News

Amit Shah

‘দিদি ও দিদি’র পর এবার ‘এই দিদি’, মোদির পর সেই একই কায়দায় মুখ্যমন্ত্রীকে অপমান অমিত শাহর

পরিকল্পিতভাবে বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে

Amit Shah Targets Mamata Banerjee, Sparks Row

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সেই স্মৃতি আবার ফিরে এল বাংলার রাজনীতিতে। সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে ‘দিদি ও দিদি’ সম্বোধন নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। এবার সেই একই কায়দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীকে ‘এই দিদি’ বলে সম্বোধন করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, এটি কোনও অনিচ্ছাকৃত ভুল নয়, বরং পরিকল্পিতভাবে বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে অমিত শাহকে আঙুল উঁচিয়ে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে ‘এই দিদি’ বলতে শোনা যাচ্ছে। এই ভিডিওটি সামনে আসতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূলের অভিযোগ, একজন কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই ধরনের ভাষা অত্যন্ত কুরুচিকর এবং এটি সুস্থ রাজনীতির পরিচয় নয়। তাঁদের মতে, বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে মঞ্চে দাঁড়িয়ে রাস্তাঘাটের চটুল মানসিকতা প্রদর্শন করছেন, তা বাংলার সংস্কৃতিকে আঘাত করছে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এক বিবৃতিতে জানিয়েছেন যে, নরেন্দ্র মোদী যে অসভ্য রাজনীতির পথ দেখিয়েছিলেন, অমিত শাহ সেই পথেই আরও কয়েক ধাপ নিচে নেমে গিয়েছেন। তাঁদের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে সম্বোধন করে বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে নারী সম্মান তাদের কাছে কেবল নির্বাচনী ভাষণের বিষয়, বাস্তবে নয়। এই ঘটনার মাধ্যমে বাংলার প্রতিটি মা-বোনের আত্মসম্মানকে চ্যালেঞ্জ জানানো হয়েছে বলেও মনে করছে শাসকদল। রাজনীতিতে আদর্শের লড়াই থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি কোনোভাবেই কাম্য নয়।