ad
ad

Breaking News

তপন কান্দু

তপন কান্দুর খুনের ঘটনায় বিচারাধীন বন্দীর মৃত্যু

Bangla Jago Desk: তপন কান্দুর খুনের ঘটনায় সঙ্গে যুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু। রবিবার ভোর ৫.৩০টা নাগাদ তিনি সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বিচারাধীন বন্দির নাম সত্যবান প্রামাণিক। বয়স ৪৭ বছর। তাঁর বাড়ি ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায়। সংশোধনাগার […]

Bangla Jago Desk: তপন কান্দুর খুনের ঘটনায় সঙ্গে যুক্ত বিচারাধীন বন্দীর মৃত্যু। রবিবার ভোর ৫.৩০টা নাগাদ তিনি সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বিচারাধীন বন্দির নাম সত্যবান প্রামাণিক। বয়স ৪৭ বছর। তাঁর বাড়ি ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায়। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, তার বাড়িতে খবর পাঠানো হয়েছে।

গত বছর ১৩ মার্চ বিকেল বেলায় কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু সহ বেশ কয়েকজন গোকুলনগর এলাকায় প্রতিদিনের মতো পায়চারি করতে যান। সেই সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুষ্কৃতী তপন কান্দুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তপন কান্দু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকেই সেদিনই ঝাড়খন্ডের রাঁচির একটি সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। খুনের ঘটনায় সাথে যুক্ত থাকায় গত বছর ১৩ এপ্রিল সত্যবান প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে তিনি পুরুলিয়া জেলা সংশোধনাগারেই ছিলেন। ইতিমধ্যেই এই মামলার ফাইনাল চার্জশিট আদালতে জমা করে সিবিআই।

Free Access