ad
ad

Breaking News

বনগাঁ

বাড়ির পুকুরে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Bangla Jago Desk: বনগাঁ থানার কলমবাগান এলাকায় মঙ্গলবার সকালে একটি বাড়ির পুকুরে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলমবাগানের গৌতম ভট্টাচার্য ও উত্তম ভট্টাচার্যের বাড়িতে একটি পুকুর রয়েছে। এদিন সকালে এক ব্যক্তি নারকেল পাড়তে গিয়ে পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে উত্তম বাবুদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। […]

Black and white of Drowning victims Hand of drowning man needing help. Failure and rescue concept.

Bangla Jago Desk: বনগাঁ থানার কলমবাগান এলাকায় মঙ্গলবার সকালে একটি বাড়ির পুকুরে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কলমবাগানের গৌতম ভট্টাচার্য ও উত্তম ভট্টাচার্যের বাড়িতে একটি পুকুর রয়েছে। এদিন সকালে এক ব্যক্তি নারকেল পাড়তে গিয়ে পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে উত্তম বাবুদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেহটি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে ভিড় করে। ছুটে আসে গাড়াপোতা ফাঁড়ির পুলিশ। উত্তমবাবু জানান, এটি কার মৃতদেহ কিভাবে এখানে এল, তা তারা বুঝে উঠতে পারছে না। বাড়ির সদস্যদের মতে, পাশেই বাজার ফলে রাতের বেলা কেউ পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে উঠতে পারেনি এমনটা হতে পারে।

পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃতদেহর পরনে লাল গেঞ্জি রয়েছে। মৃতের বয়স বছর চল্লিশের মধ্যে হতে পারে। পুলিশ দেহটি উদ্ধার করে, ময়না তদন্তে পাঠিয়েছে। মৃত দেহের পরিচয় জানতে শুরু হয়েছে তল্লাশি। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি হয়তো রাতের বেলা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মারা গিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Free Access