চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: দোল পূর্ণিমায় মেতে উঠেছে গোটা দেশ থেকে শুরু করে রাজ্য। ঠিক তেমনি পিছিয়ে নেই দার্জিলিং জেলা। মঙ্গলবার দোল উৎসব উপলক্ষে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরে বন্যার্ধ শোভাযাত্রা। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয় বিধাননগর হাই স্কুল ময়দান থেকে। এরপর বিধান নগর বাজার জগন্নাথপুর মুরালিগঞ্জ হয়ে শেষ হয়ে বিধাননগর হাই স্কুল ময়দানে এসেই।
এদিকে দোল উৎসব উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশ আগেই জানিয়েছিল যে দোল উৎসব উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। ঠিক সেই মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ট্রাফিক পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান এলাকার বিশিষ্ট থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। অপরদিকে শিলিগুড়ি একাধিক এলাকায় দোল উৎসব ঘিরে কড়া নিরাপত্তা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ির একাধিক জায়গায় দোল উৎসব চলছে যার জন্য ইতিমধ্যে নজর রাখা হচ্ছে। কোথাও যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি থানা সজাগ রয়েছে।
পাশাপাশি মহিলা নিরাপত্তা আরো বেশি করে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে উইনার্সের টিম প্রত্যেকটি জায়গায় টহলদারি চালাচ্ছে। সব মিলিয়ে বলা যায় একদিকে যেমন দোল উৎসব ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না করে তার জন্য দার্জিলিং জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও প্রস্তুত রয়েছে।