ad
ad

Breaking News

স্কুল কর্তৃপক্ষ

স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকায় পরীক্ষায় বসতে বাঁধা! পড়ুয়া-অভিভাবকদের তান্ডব

Bangla Jago Desk: দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাসে অনিয়মিত অনুপস্থিত থাকার ফলে একাদশ শ্রেণির ছয়জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্কুলে এসে সেই ছাত্রীদের অভিভাবকেরা স্কুলের ভেতর শিক্ষিকাদের হুমকি দিতে থাকে। স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে চেয়ার থেকে তুলে, সেই চেয়ারেই ছাত্রীদের এক […]

Bangla Jago Desk: দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাসে অনিয়মিত অনুপস্থিত থাকার ফলে একাদশ শ্রেণির ছয়জন ছাত্রীকে টেস্ট পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্কুলে এসে সেই ছাত্রীদের অভিভাবকেরা স্কুলের ভেতর শিক্ষিকাদের হুমকি দিতে থাকে। স্কুলের প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে চেয়ার থেকে তুলে, সেই চেয়ারেই ছাত্রীদের এক অভিভাবক বসে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকিকাদের হুমকি দিতে থাকে।

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় দক্ষিণেশ্বর সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণেশ্বর থানার পুলিশ ছুটে আসে স্কুলে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকার শাসকদলের কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই স্কুলটি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের বিধানসভা কেন্দ্রে অবস্থিত।

শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের এই ধরনের দাদাগিরির ঘটনায় সরব হয়েছে সিপিএম ও বিজেপি। সিপিএমের প্রতিক্রিয়া, তৃণমূলের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আরো একবার প্রমাণ করে দেয় রাজ্যে শিক্ষায় তৃণমূলের অপসংস্কৃতি ও অপসাশন চলছে। শিক্ষা দপ্তর পুরোটাই জেলে। তাই শিক্ষাঙ্গনে এই ছবি ছাড়া আর কি ছবি দেখবে বাংলার মানুষ। পাশাপাশি বিজেপির প্রতিক্রিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাদের ওপর অভিভাবকদের এই ধরনের ঘটনা খুবই লজ্জাজনক। অভিভাবকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটান। তাহলে ছাত্র-ছাত্রীরা কি শিখবে। ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানা পুলিশ।

Free Access