ad
ad

Breaking News

DA

রোপা ২০০৯ অনুযায়ী ডিএ বকেয়া মিলবে মার্চ থেকেই, ঘোষণা রাজ্য সরকারের

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শুধু সরকারি কর্মচারী ও পেনশনভোগীই নন, রাজ্যের লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীও এই সুবিধা পাবেন।

da-arrears-west-bengal-payment-march-2026

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। জানানো হয়েছে, রোপা ২০০৯ অনুযায়ী প্রাপ্য ডিএ (মহার্ঘ ভাতা) বকেয়া মার্চ ২০২৬ থেকে ধাপে ধাপে প্রদান করা হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শুধু সরকারি কর্মচারী ও পেনশনভোগীই নন, রাজ্যের লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীও এই সুবিধা পাবেন। পাশাপাশি পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মী ও পেনশনভোগীরাও রোপা ২০০৯ অনুযায়ী ডিএ বকেয়া পাওয়ার আওতায় থাকবেন। এছাড়াও বিভিন্ন গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।