চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: উত্তর বঙ্গপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তা ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকুলে অবস্থান করছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিনত হতে পারে। এই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে(Cyclone Alert)। হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। অক্ষ্রেরেখাটি পৌঁছেছে উত্তর ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। এই কারণে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
[আরও পড়ুন: Privacy Awareness:ব্যক্তিগত তথ্য শেয়ার নয় সোশ্যাল মিডিয়ায়]
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জেলায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমান বেশি হতে পারে(Cyclone Alert)।দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কিছুটা বাদ পড়বে বলে জানিয়ে আবহাওয়া দফতর।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পরিমান তুলনামূলক বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া(Cyclone Alert)। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে, উপকূলবর্তী অঞ্চলে জলস্ফীতি এবং নদী-নালায় জল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। উপকুল অঞ্চলের মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।