ad
ad

Breaking News

Bardhaman

বর্ধমানে রাস্তা নির্মাণের সময় কালভার্ট ধসে বিপত্তি, স্তব্ধ যান চলাচল

কাজের সময় একদিকে ট্রাক্টর ও অন্যদিকে রোলার পারাপারের মুহূর্তে হঠাৎ বড় হাইওয়ে ট্রেনের  ভেঙ্গে কালভার্ট পড়ে যায়।

Culvert collapses during road construction in Burdwan, causing traffic disruption

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: বর্ধমান শহরের রশিকপুর এলাকায় পৌরসভার উদ্যোগে নতুন রাস্তা নির্মাণের কাজ চলছিল। কাজের সময় একদিকে ট্রাক্টর ও অন্যদিকে রোলার পারাপারের মুহূর্তে হঠাৎ বড় হাইওয়ে ট্রেনের  ভেঙ্গে কালভার্ট পড়ে যায়। এই দুর্ঘটনার ফলে দুই পাশে থাকা ট্র্যাক্টর ও রোলার  গভীর খাঁদে পড়ে যায়। ফলে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই অংশে। 

এই কালভার্ট এর নীচে ছিল গুরুত্বপূর্ণ সরকারি জলের পাইপ লাইন। সেটিও ভেঙে যায়। যার কারণে রশিকপুর সহ আশপাশের এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে রসুলপুর এলাকার মানুষজন জানান, “তাঁরা এখন বাড়িতে প্রবেশ করতে পারছেন না, আবার জল সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন কাজেও বিপাকে পড়েছেন”। 

 এবিষয় কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, রাস্তার কাজ চলাকালীন এরকম দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায়। ভাগ্যক্রমে কোনও প্রাণহানি বা বড় ধরনের মানবিক ক্ষতি হয়নি।

প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। জেসিবি মেশিন এনে দ্রুত ট্রাক্টর ও রোলার গাড়িটি সরানোর কাজ চলছে, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়।  এলাকাবাসীরা দাবি তুলেছেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নতুন ও মজবুত ব্রিজ নির্মাণ জরুরি।

তাদের অভিযোগ, যে কালভার্টের উপর দিয়ে দুর্ঘটনার সময় দুটি ভারী গাড়ি একসঙ্গে চলাচল করছিল, সেটি এতটাই দুর্বল ছিল যে একইসঙ্গে দুই দিক থেকে গাড়ি পারাপার হওয়ার চাপে ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌরসভা ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থেকে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন।