চিত্রঃ নিজস্ব
তরুণ মুখোপাধ্যায় হুগলি: শুক্রবার পার্লামেন্টে সমস্ত বিরোধীপক্ষ একজোট হয়ে যেভাবে বিজেপি একতরফা ভাবে মহিলা বিল আনতে গিয়েছিল, তাতে সরকারপক্ষ ধাক্কা খেয়েছে, এই থেকে বোঝা যায় ভারতবর্ষের মানুষ চায় না দেশে তামাশায়ী সরকার চলুক। শনিবার শ্রীরামপুরের বটতলায় এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার প্রচারের মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। শুভঙ্কর বাবু বলেন কেন্দ্রীয় সরকার এক তরফা ভাবে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। তার বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়েছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল রয়েছ। তাদের আলাদা আলাদা নীতি রয়েছে। কিন্তু কেন্দ্রীয়ভাবে বিজেপির জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত দল একজোট হয়েছে।
তার প্রমাণ শুক্রবারই লোকসভায় বিজেপি টের পেয়েছে। এদিন তাকে প্রশ্ন করা হয়েছিল যেভাবে তাড়াহুড়ো করে দেশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশনের নামে বিজেপি নির্বাচন কমিশন কে দিয়ে গণহারে ভোট কেটেছে, কংগ্রেস প্রথম থেকেই এর বিরোধিতা করেছে। গত পরশুদিন সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। তাতে বলা হয়েছে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট ফ্রিজ করে রেখেছিল তা করা যাবে না। যাদের নাম কাটা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠিত হয়েছে সেই ট্রাইবুনালে গিয়ে তারা যদি তাদের নাম ভোটার লিস্টে তুলতে পারেন তাহলে ভোটের দুদিন আগে পর্যন্ত যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন।
এদিন সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা শ্রীরামপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার বটতলা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেন কংগ্রেস পতাকা নিয়ে কংগ্রেস কংগ্রেস কর্মীরা তার সঙ্গী হন । পথ চলতি মানুষ দোকানদার এবং ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে পরজোড়ে আবেদন করেন এ রাজ্যের শিল্প সংস্কৃতি এবং গণতন্ত্র ফেরাতে তারা যেন কংগ্রেসকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য।