চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk:মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: ২২শে এপ্রিল ২০২৫, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃ্ত্যু হয়েছে অন্তত ২৬ জনের ৷
কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা সভার আয়োজন করলো কাটোয়ার চরপানুহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। এই দিন মধ্যাহ্নভোজনের পর বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, নিহতদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরক বিশ্বাস। নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। মানুষ মানুষের জন্য শীর্ষক বক্তব্য রাখেন শিক্ষিকা শুচীস্মিতা রায়।
সন্ত্রাস মুক্ত ভারত চাই, ভারতবর্ষের সার্বভৌমত্ব ও একতা রক্ষায় নাগরিকদের ও ছাত্র-ছাত্রীদের ভূমিকা, প্রসঙ্গে আলোকপাত করেন প্রধান শিক্ষক হীরক বিশ্বাস। এরপর নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরক বিশ্বাস বলেন-“শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ, একাত্মতাবোধ, সহানুভূতি, আন্তরিকতা, সহমর্মিতা ও দেশাত্মবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে আমাদের বিদ্যালয়ের এটি একটি ক্ষুদ্র আন্তরিক প্রয়াস।