চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: মাধব দেবনাথ,নদিয়া: একটি মোটর ভ্যানে একসাথে অনেকগুলি গরুকে বেঁধে অর্ধ মৃত অবস্থায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নদীয়ার সীমান্তবর্তী এলাকায়(Cattle Trafficking)। নির্মম ও অমানবিক ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ। মানুষের অনুমান গরুগুলিকে সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর মোটর ভ্যান আটকে দেয় এলাকার মানুষ। অসুস্থ হয়ে পড়ে অনেক গরু। গরু গুলিকে উদ্ধার করে খবর দেয়া হয় থানায় ও সীমান্ত রক্ষী বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। গাড়ী ও সাতটি গরু সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, ঘটনাস্থলে যায় বিএসএফ। গরু গুলো কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনাটি নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট থানার বেতাই এলাকার।
আরও পড়ুনঃ Punjab: পাঞ্জাবে বহুতল ভেঙে বিপত্তি! প্রাণে রক্ষা পান ২২ জন
সূত্রের খবর, বুধবার সকালে একটি মোটর ভ্যানে করে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে এর উপর দিয়ে একটি মোটর ভ্যানে সাতটি গরুকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ(Cattle Trafficking)। অর্ধ মৃত অবস্থায় গরুগুলিকে দেখে স্থানীয় মানুষ মোটর ভ্যানটি দাঁড় করান। এরপর ওই গরুগুলিকে এলাকার মানুষ গাড়ি থেকে নামিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
খবর দেওয়া হয় তেহট্ট থানার পুলিশকে ও সীমান্ত রক্ষী বাহিনীকে। পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়(Cattle Trafficking)। আটককারীদের বক্তব্য মুর্শিদাবাদে একটি পশু হাটে নদীয়ার চাপড়া থেকে এই গরুগুলিকে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে গরু পাচারের সন্দেহে এলাকায় ছড়িয়ে পড়ে সাময়িক চাঞ্চল্য।