ad
ad

Breaking News

Malda

কবিগুরুর জন্মদিনে মালদায় সম্প্রীতির আহ্বান

অনুষ্ঠানটি শুধু কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

Call for harmony in Malda on poet's birthday

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মালদার ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত হল এক সাংস্কৃতিক ও সম্প্রীতি মণ্ডিত অনুষ্ঠান। শুক্রবার সকালে মালদা শহরের রবীন্দ্র এভিনিউতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সূচনা হয় কর্মসূচির।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু, কাকলি চৌধুরী, মালদা শিল্পী সংসদের সভাপতি ডাঃ ডি. এন. সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ও বিশিষ্ট শিল্পীরা।

অনুষ্ঠানটি শুধু কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং একে কেন্দ্র করে উঠে এল সম্প্রীতির বার্তাও। আজকের দিনে যখন সারা বিশ্বজুড়ে হানাহানি, দাঙ্গা, বিভাজনের ঘটনা বারবার শিরোনামে উঠে আসছে, তখন এই ধরনের সাংস্কৃতিক ও মানবিক বার্তাবাহী অনুষ্ঠান নিঃসন্দেহে এক অন্য মাত্রা যোগ করে।

এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে বিশ্বকবির জন্মজয়ন্তীকে পরিণত করা হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে। শিল্পী সংসদের সদস্য ও অন্যান্য স্থানীয় শিল্পীরা কবিগুরুর কালজয়ী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানটি একদিকে যেমন রবীন্দ্রসংস্কৃতির ধারাকে বয়ে নিয়ে চলার বার্তা দেয়, তেমনি অন্যদিকে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার এক সুন্দর প্রয়াস হিসেবেও চিহ্নিত হয়। এদিনের আয়োজনের মধ্য দিয়ে মালদা প্রমাণ করল—কবিগুরু শুধু সাহিত্যের নয়, সম্প্রীতিরও প্রতীক।