চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: রাকেশ চক্রবর্তী, হুগলি: ঘুমিয়ে পরেছিল চালক! চারধাম যাত্রায় বেরিয়ে দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশের পূর্ণার্থী বোঝাই একটি বাস। দেওঘর হয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে হুগলির গুরাপে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি(Bus Accident)। ঘটনায় ত্রিশ জন যাত্রী আহত হয়।গুরুতর আহত ২১ জনকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে একজনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ Cooperative Elections: শুভেন্দু গড়ে উড়ল সবুজ আবির! মহিষাদলে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
পুলিশ সূত্রে জানা গেছে, ৫৬ জন পুর্নার্থীকে নিয়ে উত্তরপ্রদেশের একটি বাস দেওঘর থেকে গতকাল রাতে রওনা দেয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে ভোরবেলায় গুড়াপের বশিপুরে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। বাসের স্পিড বেশি থাকায় লরিটিকে বেশ কিছুদুর ঠেলে নিয়ে যায় বাস(Bus Accident)। ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুরাপ থানার পুলিশ। বাসে থাকা পুনার্থীদের উদ্ধার করে। বাসের ভেতর থাকা ৫৬ জনের মধ্যে অনেকেই আহত হয়। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে পাঠায় পুলিশ।সেখানে একজনের মৃত্যু হয়। বাকি পূর্নার্থীদের সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হলে নিয়ে গিয়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে, পুলিশ সূত্রে জানা গেছে।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
পুলিশ জানিয়েছে, পূর্নার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের যাতে থাকা খাওয়ার কোন অসুবিধা না হয় তা দেখা হচ্ছে এবং তাদের নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে(Bus Accident)। খবর পেয়ে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র পুণ্যার্থীদের সঙ্গে দেখা করে কথা বলেন।