ad
ad

Breaking News

শিলিগুড়ি

শিলিগুড়িতে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার, দুজন গ্রেফতার

Bangla Jago TV Desk : শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুর এলাকা থেকে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করেছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের গোঁসাইপুর এলাকায় অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়ার নেতত্বের বনকর্মীরা। অভিযানে একটি কন্টেনার আটক করা হয়। তল্লাশি চালিয়ে […]

Bangla Jago TV Desk : শিলিগুড়ি মহকুমার গোঁসাইপুর এলাকা থেকে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার করেছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের গোঁসাইপুর এলাকায় অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়ার নেতত্বের বনকর্মীরা। অভিযানে একটি কন্টেনার আটক করা হয়।

তল্লাশি চালিয়ে কন্টেনারের ভেতর থেকে বার্মা টিক কাঠ উদ্ধার করা হয়। কন্টেনারের চালক ও খালাসিকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম মহম্মদ শহরুদ্দীন ও মহম্মদ নসিম। ধৃত দুজনেই রাজস্থানের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই কন্টেনার থেকে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছে। বার্মা টিক কাঠ অসম থেকে দিল্লিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বনদপ্তর।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বার্মা টিক কাঠ একটি বিলুপ্তপ্রায় প্রজাতির কাঠ। এই কাঠের দাম বাজারে খুবই বেশি। এই কাঠের তেল প্রসাধনী ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বনদপ্তরের এই অভিযানে বন সংরক্ষণে বড়সড় সাফল্য পেয়েছে। বনদপ্তর আশা করছে, এই অভিযানে বন পাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়বে।

FREE ACCESS