ad
ad

Breaking News

Malda

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে বিএসএফ, বেপরোয়া বাংলাদেশ

মালদার বৈষ্ণব নগরে বিএসএফ সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ে।

BSF faces hurdles while erecting barbed wire fence at border, Bangladesh is reckless

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মালদার বৈষ্ণব নগরে বিএসএফ সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে মালদার ভারত ভূখণ্ডকে বিতর্কিত এলাকা বলে দাবি করছে বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ এই নিয়ে ভারতের কাঁটাতার দিতে বাধা দেয়। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বৈষ্ণবনগর এর সুখদেবপুর এলাকায়। দু’দেশের সীমান্তেই স্থানীয়দের ভিড় জমে।

স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। বাংলাদেশের এই বেপরোয়া মনোভাবে ক্ষুব্ধ বিএসএফ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্লাগ মিটিং শুরু হয়েছে। বাংলাদেশের এই বাধা যে বিএসএফ মানবে না তা স্পষ্ট বিএসএফের পদক্ষেপে। তীব্র ভারত বিরোধিতার মাঝে বেপরোয়া বাংলাদেশের মনোভাবে ক্ষুব্ধ এদশের সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, কাঁটাতার না থাকায় ওপার থেকে দুষ্কৃতীরা ও সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ছে ভারতে।

উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বহু জঙ্গি ঢুকে পড়েছে সীমান্ত পেরিয়ে। এর জেরে সীমান্তে নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে যেসব এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়া নেই সেই এলাকাতেও এবার কাঁটাতের বেড়া দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই বেড়া দিতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায়। যদিও সাময়িক সমস্যা মিটে যাওয়ায় আপাতত ভারত ভূখণ্ডে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে বিএসএফ।