ad
ad

Breaking News

Dooars

ডুয়ার্সে উদ্ধার ব্রাউন সুগার ও গাঁজা, ধৃত পিতা ও পুত্র

জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অবৈধভাবে ব্রাউন সুগার ও গাঁজার ব্যবসা হত।

Brown sugar and marijuana recovered in Dooars, father and son arrested

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী নতুনপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার ও গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো মেটেলি থানার পুলিশ। ঘটনায় ধৃত পিতা ও পুত্র। 

এদিন দুপুরে মেটেলি থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে অভিযান চালায়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় মেটেলি থানার আইসি মিংমা লেপচা। ধৃতদের কাছ থেকে ২ গ্রাম ব্রাউন সুগার ও ৭২৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

এদিন খবর চাউর হতেই ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়ে যায়। জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অবৈধভাবে ব্রাউন সুগার ও গাঁজার ব্যবসা হত। এদিন ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ হাতেনাতে পিতা পুত্রকে ধরে ফেলে।

পরে খবর পেয়ে এলাকায় আসে মেটেলির জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত। জয়েন্ট বিডিও জানান, ধৃতদের কাছ থেকে ২ গ্রাম ব্রাউন সুগার ও ৭২৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। মেটেলি থানা সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত করা হচ্ছে।