চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: ঝাড়গ্রাম: নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে জেলার একাধিক নদী ও খাল। ফলে বহু অস্থায়ী সেতু ভেঙ্গে পড়তে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে(Bridge Collapse)। টানা বৃষ্টির জেরে বেলপাহাড়ি ব্লকের সন্দাপাড়া পঞ্চায়েতের ডড়রা গ্ৰামের মধ্যে থাকা খালের উপর গ্রামবাসীদের তৈরি অস্থায়ী সেতুটি ভেঙ্গে পড়ে। ফলে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। খাল পেরিয়ে যাতায়াত করতে হয় গ্রামে। সেখানে সেতু নেই। টানা বৃষ্টিতে স্থানীয় উদ্যোগে তৈরি সাঁকোও ভেঙে গিয়েছে জলের তোড়ে। বেলপাহাড়ির অসুস্থ সুনীল শবরকে (৪০) তাই হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগই পেলেন না তাঁরা, অভিযোগ পরিবারের সদস্যদের। শনিবার রাত্রে বাড়িতেই মৃত্যু হয় সুনীলের জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার কী হাল, তা এই ঘটনায় পরিষ্কার।
[আরও পড়ুনঃ Liver Transplant: স্বামীকে বাঁচাতে লিভার দান, সফল অস্ত্রোপচারের পরও দম্পতির মৃত্যু!]
জানা গেছে সন্দাপাড়া পঞ্চায়েতের ডড়রা গ্রামে প্রায় ৪০টি শবর পরিবারের বাস।। গ্রামের ওই খালে বছরের অন্য সময়ে তেমন জল থাকে না, হেঁটে পারাপার করা যায়। কিন্তু বর্ষায় তা সম্ভব হয় না। সে জন্য গ্রামবাসীরাই একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। কিন্তু শনিবার সকালে জলের তোড়ে ভেঙেছে বাঁশের সাঁকো(Bridge Collapse)। যাতায়াত করতে হয় খাল পেরিয়ে। তা ভেসে যায়। তাতেই বিপাকে পড়ে সুনীলের পরিবার। সূত্রের খবর, জ্বর ও রক্তাল্পতায় ভোগা সুনীলের আগে চিকিৎসা হয়েছিল সরকারি হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন। কিন্তু সম্প্রতি ফের অসুস্থ হন তিনি। তাঁর দিদি মুখো শবর রবিবার বলেন, “সাঁকো ভেঙে গিয়েছে। এত জল পেরিয়ে কী করে ভাই কে হাসপাতাল নিয়ে যাব? বাড়িতেই মৃত্যু হল। সেতু থাকলে এ ভাবে মরতে হত না!”
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
কবে সেতু নির্মাণ হবে সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ ঐ খালের উপর থাকা বাঁশের সাঁকো রাস্তা(Bridge Collapse)। তাই বর্তমানে ওই গ্রামের বাসিন্দারা বেল পাহাড়ি সদরের সাথে কানের ঝুটি নিয়ে এক কোমর জল দিয়ে যাতায়াত করছেন। তবে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।