ad
ad

Breaking News

BSF

অনুপ্রবেশ রুখতে সীমান্তে কড়া নজরদারি, জেলাগুলির জন্য বিশেষ কর্মপরিকল্পনা

পরে সেই রূপরেখা সীমান্তবর্তী জেলাগুলির কাছে পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে।

border-security-plan-curb-infiltration-bengal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ রোধে কীভাবে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, বিএসএফের শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা। সীমান্তবর্তী জেলাগুলির প্রশাসনিক কর্তাদেরও এই আলোচনায় যুক্ত করা হয়। সূত্রের খবর, বৈঠকে সীমান্ত সুরক্ষা নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়েছে।

এই পরিকল্পনা তৈরি করবে বিএসএফ। পরে সেই রূপরেখা সীমান্তবর্তী জেলাগুলির কাছে পাঠানো হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে। আলোচনায় উঠে আসে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, সন্দেহজনক গতিবিধির উপর দ্রুত নজর রাখা, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় আরও মজবুত করা এবং অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য আদান-প্রদানকে আরও গতিশীল করার বিষয়গুলি।সূত্রের দাবি, আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এই পরিকল্পনা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। বৈঠকে বিএসএফের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, অনুপ্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নে কোনো রকম বিলম্ব করা যাবে না।

সীমান্তবর্তী জেলাগুলিকে দ্রুত প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।নিরাপত্তা মহলের মতে, সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের এই যৌথ উদ্যোগ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন নজর, বিএসএফের চূড়ান্ত কর্মপরিকল্পনায় কী কী নতুন পদক্ষেপ অন্তর্ভুক্ত হয় এবং তা কত দ্রুত বাস্তবে রূপ পায়।