ad
ad

Breaking News

border arrest

Border Arrest: ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার চিনের নাগরিক

পুলিশ সূত্রে খবর ধৃতের নেপালি নাগরিক পত্রে নাম রয়েছে নগাওয়াং চোদার লামা দ্বিতীয় সুইজারল্যান্ড পাসপোর্ট অনুসারে খামারিতশাং সেতেন গুরমি এবং সুইজারল্যান্ড পাসপোর্ট অনুসারে সেঙ্গেইটসাং কর্মা জিমি।

border arrest: Chinese National Held Near SSB India‑Nepal Border

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক চীনের নাগরিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়(border arrest)। ধৃতর নাম খারমেরি সাং তিস্টেন গুমরে(৫১)। জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান নিয়ে জাওয়ানরা ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকায় ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় জওয়ানদের। এরপরেই ওই ব্যক্তিকে আটক করে একটানা জিজ্ঞাসা করা শুরু করতেই বেরিয়ে আসা আসল তথ্য। এরপর ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে। খড়িবাড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে। 

[আরও পড়ুনঃ War Orphans: ভারত-পাক সংঘাতে পিতৃ-মাতৃহারা ২২ শিশুর দায়িত্ব নিলেন রাহুল গান্ধী]

পুলিশ সূত্রে খবর, ধৃতের নেপালি নাগরিক পত্রে নাম রয়েছে নগাওয়াং চোদার লামা, দ্বিতীয় সুইজারল্যান্ড পাসপোর্ট অনুসারে খামারিতশাং সেতেন গুরমি এবং সুইজারল্যান্ড পাসপোর্ট অনুসারে নাম সেঙ্গেইটসাং কর্মা জিমি(border arrest)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নেপালি নাগরিক পরিচয় পত্র,সুইজারল্যান্ড পারমিট কার্ড সহ একাধিক নথিপত্র‌। যদিও প্রথমে ধৃত নিজেকে নেপালি নাগরিক হিসেবে দাবী করেন পরে তারা জিজ্ঞাসা বাদে স্বীকার করেন সে তিব্বতের নাগরিক। ধৃত পাকিস্থানে ভিসার জন্য আবেদনও করেছিল। যা তার ইমেইল একাউন্টে থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

তবে কি তার উদ্দেশ্য ছিল তা নিয়ে ইতিমধ্যে ধন্দ তৈরি হয়েছে(border arrest)। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে খড়িবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান।