চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: ভাঙর, ইংরেজবাজার,সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর। ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা হামলা দুষ্কৃতীদের। বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূলনেতা বায়তুল্লা শেখের। মল্লারপুর থানার অন্তর্গত বিসিয়া গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে(Bomb Attack)। বায়তুল্লার সঙ্গে আরও ৩ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে ১০ দিনের মধ্যে রাজ্যের ৩ জেলায় ৪ তৃণমূলকর্মী খুন হলেন।
[আরও পড়ুনঃ Himachal Pradesh:দুই ভাইয়ের সঙ্গে একইসঙ্গে বিয়ে! হিমাচলের ‘হাট্টি’ প্রথা ঘিরে তুমুল চর্চা দেশজুড়ে]
সূত্রের খবর, বিসিয়া গ্রামের তিনমাথা মোড়ে চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বায়তুল্লা শেখ। সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি(Bomb Attack)। আচমকাই কয়েকজন দুষ্কৃতীরা বায়তুল্লার ওপরে চড়াও হয়। তাঁকে লক্ষ করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। বন্ধুরাই তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
২১-র সমাবেশ নিয়ে কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে প্রস্তুতি। তারমধ্যেই তৃণমূলকর্মীর মৃত্যু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বর্তমানে তিনি ছিলেন ব্লক কমিটির সদস্য। তাঁর স্ত্রী শাকিলা বিবি পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ। চলতি মাসেই তিন দিনে তিন তৃণমূলকর্মীকে খুন করার ঘটনা ঘটেছে রাজ্যে(Bomb Attack)। কাউকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। কাউকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। শহীদ সমাবেশের আগে একাধিক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বায়তুল্লা শেখের সঙ্গে আরও ৩জন ছিলেন। তাঁরা আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন রাজীব শেখ জানিয়েছেন, অন্ধকারে সবটা স্পষ্ট না দেখলেও এটা রাজনৈতিক কারণেই হামলা বলেই তিনি মনে করছেন।