ad
ad

Breaking News

South 24 Paraganas

রায়দিঘিতে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী

বৃহস্পতিবার রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও সহায়তা বৃদ্ধির কথা ঘোষণা করেন।

bjp-workers-join-trinamool-in-raydighi

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই জেলা জুড়ে বিজেপিতে ভাঙন আরও স্পষ্ট হয়ে উঠছে। তারই নতুন উদাহরণ মিলল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাম্প্রতিক ঘোষণাগুলিতে অনুপ্রাণিত হয়েই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদারের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও সহায়তা বৃদ্ধির কথা ঘোষণা করেন। লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকার বদলে পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে ১৭০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের জন্য মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার ও সিভিক ভলান্টিয়ারদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়।

এই সমস্ত উন্নয়নমূলক ঘোষণার প্রভাবেই রায়দিঘির ময়রার মহলের পূর্ব এলাকার প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই যোগদান শাসক দল তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রায়দিঘি এলাকায় তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে বলে মনে করছেন জেলার রাজনীতিকরা।