ad
ad

Breaking News

বিজেপি

স্থানীয় মানুষদের কথা না ভেবেই খেজুরীতে চালু বিজেপি ধর্মঘট! সক্রিয় ভূমিকায় পুলিশ প্রশাসন

Bangla Jago Desk: খেজুরীতে চলছে বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই বনধ। খেজুরীতে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দফায় দফায় চলছে ক্ষোভ বিক্ষোভ। কোথাও শান্তিপূর্ণ পরিস্থিতি কোথাও আবার রাস্তায় গাছের গুড়ি ফেলে চলছে প্রতিবাদ। আজ একদিকে রাস পূর্ণিমা ও অন্যদিকে গুরু নানকের জন্মদিন। তার মাঝেই চলছে বিজেপির […]

Bangla Jago Desk: খেজুরীতে চলছে বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই বনধ। খেজুরীতে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দফায় দফায় চলছে ক্ষোভ বিক্ষোভ। কোথাও শান্তিপূর্ণ পরিস্থিতি কোথাও আবার রাস্তায় গাছের গুড়ি ফেলে চলছে প্রতিবাদ। আজ একদিকে রাস পূর্ণিমা ও অন্যদিকে গুরু নানকের জন্মদিন। তার মাঝেই চলছে বিজেপির ডাকা এই ধর্মঘট।

বিজেপি নেতা রবীন মান্না সহ একাধিক দলীয় নেতৃত্বকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিজেপির ডাকে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খেজুরি বন্ধের ডাক দিয়েছে বিজেপি। কলাগেছিয়া, তেতুলতলা, জনকায় দোকানপাট খোলা, বনধের কোনও প্রভাব পড়েনি,জনজীবন স্বাভাবিক  রয়েছে।

খেজুরীতে বিজেপির ডাকা বনধ খেজুরী হেঁড়িয়া বোগা বাস স্ট্যান্ড ও বাঁশগোড়ায় অবরোধে বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে ধর্মঘটের মাঝে স্থানীয় বাসিন্দাদের জন্য সক্রিয় হতে দেখা গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনকে। বেশ কিছু জায়গায় রাজ্য সড়কের উপর থেকে গাছের গুড়ি বাঁশ সরিয়ে খেজুরী সচল রাখার চেষ্টা করেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
Free Access