ad
ad

Breaking News

Chaos at BJP Rally

“যারা পার্টি নিয়ে এসেছে তাঁদের মূল্য নেই”, পরিবর্তন সংকল্প সভায় বিজেপির গোষ্ঠীদন্দ

অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে সভা শেষে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ।

Chaos at BJP Rally: Leader Alleges Party Sold Out

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিজেপির পরিবর্তন সংকল্প সভায় দলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এল দুর্গাপুরে। শনিবার বিকেলে দুর্গাপুরের মুচিপাড়ার মিতালী সংঘ মাঠে অনুষ্ঠিত সভায় মঞ্চে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন দলেরই এক জেলা নেতা। অভিযোগ-পাল্টা অভিযোগকে ঘিরে সভা শেষে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ (Chaos at BJP Rally)।

সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত-সহ একাধিক জেলা নেতৃত্ব। তবে মঞ্চে স্থান পাননি বিজেপির সুশাসন বিভাগের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সভা শেষ হওয়ার পরই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা নেতৃত্বের সঙ্গে বচসা শুরু হয়। সেই বচসা থেকেই ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দুর্গাপুরে দলের সাংগঠনিক অবস্থা ঠিক নেই। তাঁর দাবি, কিছু মণ্ডল সভাপতি দলের ক্ষতি করছেন এবং পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে দল করেছেন, তাঁদের আড়ালে রেখে ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বিজেপির অন্দরে একাধিক গোষ্ঠী রয়েছে এবং নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট। যদিও তিনি একে বিজেপির অভ্যন্তরীণ বিষয় বলেই উল্লেখ করেন (Chaos at BJP Rally)।

অন্যদিকে, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত অভিযোগ খারিজ করে বলেন, দলে পুরনো ও নতুন সকল কর্মীকেই সমান গুরুত্ব দেওয়া হয়। তাঁর দাবি, দলের মধ্যে কোনও বিভাজন নেই এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই সংগঠন চলছে। এই ঘটনায় বিজেপির অন্দরের মতবিরোধ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে (Chaos at BJP Rally)।