ad
ad

Breaking News

Birbhum

প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! চাঞ্চল্য এলাকায় 

তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

birbhum tarapith rathyatra murder suicide susmita bikram 2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: প্রেমিকের হাতে খুন   প্রেমিকা । প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক। এই ঘটনায় রথের দিন সকাল থেকে শোকের ছায়া তারাপীঠ থানা এলাকায়। প্রেমিকের হাতে প্রেমিকার খনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। (Birbhum)

[আরও পড়ুনঃ Jagannath Devotion: ভক্তের ভগবান জগন্নাথ: ডঃ এস কে মকবুল ইসলাম]

জানা গিয়েছে ওই প্রেমিকার বাড়ি তারাপীঠ থানার বাতিনায় । তার নাম সুস্মিতা বায়েন। প্রেমিক বিক্রম মালের বাড়ি তারাপীঠ থানার বুধি গ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে। জানা যায় যে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎই মেয়ের বাড়ির লোক মেয়েটির বিয়ে ঠিক করে দেওয়ার পর বৃহস্পতিবার রাত্রে বিক্রম মাল মেয়েটির বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেয়টিকে। এতে মেয়েটি গুরুতর আহত হয়। (Birbhum)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে জানান । এই ঘটনার ফলে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ। অন্যদিকে  দিকে জানা যায় যে প্রেমিক অর্থাৎ বিক্রম মাল ছেলেটি সাহাপুর গ্রামের একটি ঘোষ ইট ভাটায় গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে। মৃতদেহটিকে উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।