ad
ad

Breaking News

Birbhum

Birbhum: ‘৪০টি গোলাপ দিও আমার কবরে’, দাদাকে চিঠি লিখে আত্মঘাতী নাবালিকা

উদ্ধার করা চিঠিতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কায়েম তুমি ৪০টি গোলাপ দিও আমার কবরে।’

Birbhum Schoolgirl Suicide Note Mentions Cousin

Bangla Jago Desk: বীরভূমে (Birbhum) পিসতুতো দাদাকে চিঠি লিখে আত্মহনন ছাত্রীর। রামপুরহাটের মেসের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চিঠিতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কায়েম তুমি ৪০টি গোলাপ দিও আমার কবরে।’

[আরও পড়ুন: RCB: পদপিষ্ট কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট! আরসিবিকে দায়ী সিদ্দারামাইয়া সরকারের]

‘কায়েম’ নামের এই ব্যক্তি হলেন মৃত ছাত্রীর পিসতুতো দাদা। জানা গিয়েছে, কায়েমের সঙ্গে মৃতার প্রেমের সম্পর্ক ছিল। সেটা নাবালিকার পরিবার মেনে নেয়নি। কিন্তু মেয়েটির পরিবার সে কথা সম্পূর্ন উড়িয়ে দিয়েছে। তদন্তকারীরা অনুমান করছে সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছে নাবালিকা। এদিকে মৃতার পরিবার দাবি করেছে, নাবালিকার আত্মহননের কারণ তাঁর এক শিক্ষিকা। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে শুধু এই কারণ নাকি নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে কিনা তাও পুলিশের নজরে রয়েছে।

[আরও পড়ুন: Weather Forecast: রোদের দেখা পেল দক্ষিণবঙ্গবাসী, বৃষ্টি কমলেও রয়ে গিয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি]

বীরভূম জেলার চাঁদপাড়া হাইস্কুলে একাদশ শ্রেনিতে পাঠরত ছিলেন নাবালিকা। মেসে থেকেই পড়াশোনা চালাত। মঙ্গলবার একজন শিক্ষক ছাত্রীর বাবাকে ফোন করে নাবালিকার দেহ উদ্ধারের বিষয়ে অবগত করেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন, এদিকে পুলিশও এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় (Birbhum)।

FB POST: https://www.facebook.com/share/p/1G82gr6iqF/