চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: পার্থ দাস, বীরভূম: অবেশেষে স্বস্তি । নভেম্বরে খুলে যাবে হাটজন বাজার রেল ওভারব্রিজ। ৮ থেকে ৯ বছর টালবাহানার পর রেল ওভারব্রিজ খুলে গেলে মানুষের বড় সুবিধা হবে। ২০১৬-’১৭ সাল থেকে এই রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু বিভিন্ন টালবাহানার কারণে নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। শুরু হওয়া কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্বভাবতই শহরবাসী হতাশ হয়ে পড়েন। প্রায় কয়েক বছরই কাজ বন্ধ হয়ে থাকে।(Birbhum)
আরও পড়ুনঃ Power Protest: ফরাক্কায় এনটিপিসি গেট অবরোধ, বিনামূল্যে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের
২০২৪ সালে ফের ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। থমকে থাকা কাজে গতি আনার জন্য বারংবার সংসদে সরব হন সাংসদ শতাব্দী রায়। তিনি ব্রিজের এলাকা পরিদর্শন করেন ও এলাকায় অবস্থান-বিক্ষোভে শামিল হন।রেল কর্তারা জানিয়েছেন,সিউড়ির২২ নম্বর গেট নম্বর যেটি রয়েছে,তার কাজ প্রায় শেষ হয়েছে ৮০শতাংশ। সাংসদের চাপে বাকি কাজ দ্রুত করতে তত্পর রেল মন্ত্রক। রাস্তাটি যেন পুজোর আগে শেষ করার জন্য দাবি রেখেছেন সাংসদ শতাব্দী রায়।(Birbhum)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/about
বেশ কয়েক বছর ধরে দেখছি কাজের কোনও অগ্রগতি ছিল না। বেশ কিছুদিন ধরে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব এই ওভারব্রিজ চালু করে দিলে শহরবাসীর পাশাপাশি অ্যাম্বুলেন্স চালকরাও উপকৃত হবেন। সিউড়ি থেকে বোলপুর, আমোদপুর যাওয়ার প্রধান রাস্তার উপরেই হাটজন বাজারে রয়েছে এই রেলগেট। সিউড়ির সার্কিট হাউসে রেল ওভারব্রিজ কোম্পানির আধিকারিককে ডেকে তিনি বৈঠক করেন।(Birbhum)
আরবির নীচে থাকা রাস্তা যেটি বর্তমানে সিউড়ি বোলপুরের মূল যোগাযোগ ব্যবস্থা রাস্তা নিত্যদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী রেফার করা হয় বর্তমানে এই রাস্তা দিয়েই যেতে হয়। এমনকি স্কুলের ছাত্র-ছাত্রীদের সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রেল গেটের যন্ত্রণায় পড়তে হয় দেরি হয় স্কুল, ও অফিস কর্মচারীদের। নভেম্বরের মধ্যে রেল আরবি তুলে দেওয়া হবে প্রশাসনের হাতে। এবং পুজোর আগে ফ্লাই ওভারের নিচে যে রাস্তা বেহাল দশা সেটাকেও মেরামতি করা হবে।