ad
ad

Breaking News

বাইক দুর্ঘটনা

বছরের প্রথম দিনে চুঁচুড়ায় বাইক দুর্ঘটনা! মৃত ১, আহত ২

Bangla Jago Desk: বছর শুরুর প্রথম দিনেই বাইক দুর্ঘটনার বলি এক আহত দুই। জানা যাচ্ছে, চুঁচুড়া এলাকার বাসিন্দা এই তিন যুবক। সূত্রের খবর, তিনজনেই একটি মোটর বাইকে চেপে আজ ভোররাতে চন্দননগরের দিক থেকে চুঁচুড়ায় বাড়িতে ফিরছিলেন চন্দননগর পালপাড়া রোড ধরে। তবে চন্দননগরের চড়কতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারের ঘরের দরজাতে গিয়ে ধাক্কা […]

Bangla Jago Desk: বছর শুরুর প্রথম দিনেই বাইক দুর্ঘটনার বলি এক আহত দুই। জানা যাচ্ছে, চুঁচুড়া এলাকার বাসিন্দা এই তিন যুবক। সূত্রের খবর, তিনজনেই একটি মোটর বাইকে চেপে আজ ভোররাতে চন্দননগরের দিক থেকে চুঁচুড়ায় বাড়িতে ফিরছিলেন চন্দননগর পালপাড়া রোড ধরে।

তবে চন্দননগরের চড়কতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারের ঘরের দরজাতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেব দাস নামে এক যুবকের।

বাকি দুজন, অর্থাৎ বিট্টু দাস ও রাহুল রায়কে পুলিশ চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়। আহত দুজনের মধ্যে রাহুল দাসের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

Free Access