চিত্রঃ নিজস্ব
রাকেশ চক্রবর্তী, হুগলি: শহরকে পরিষ্কার পরিছন্ন রাখতে প্রতিনিয়ত আবর্জনা মুক্ত রাখে পৌরসভা কর্মীরা।তার জন্য প্রতিটি পৌরসভায় নিদিষ্ট দপ্তর আছে।কিন্তু তা সত্বেও অনেক সময় শহরকে আবর্জনা মুক্ত করা সম্ভব হয় না।সেই কথা মাথায় রেখেই শহরকে আরও পরিষ্কার পরিছন্ন রাখার নতুন উদ্যোগ নিল ভদ্রেশ্বর পৌরসভা।বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিনের মাধ্যমে।ভদ্রেশ্বরে জুটমিল কলনী সহ বিভিন্ন বস্তি এলাকা রয়েছে।তাছাড়া বহু মানুষ রাস্তা ঘাটে ও বাড়ির পাশে যতত্র তত্র প্লাস্টিক ফেলে দেয়।তাই শহর কে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে ও ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে এক কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে দুটি খাবারের কুপন ও দু কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে পাঁচটি খাবার দেওয়া হচ্ছে।ভদ্রেশ্বর পালবাগানে পৌরসভা লজে মা ক্যান্টিন থেকে এই প্লাস্টিকের বিনিময়ে খাবার দেওয়া হয়। এমনিতেই প্রায় তিনশো জনকে খাবার দেওয়া হয়। কেউ পাঁচশো প্লাস্টিক আনলেও পাবে একটি খাবার।পৌরসভা এই উদ্যোগে খুশি শহর বাসী (Bhadreshwar)।
মা ক্যান্টিনে প্লাস্টিকের বিনিময়ে খাবার আনতে আসা গোপাল কর্মকার বলেন,এটা খুবই ভালো উদ্যোগ। যারা আমরা পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে খাবার পেয়ে থাকি। তাদের জন্য রাস্তা ঘাটে পরে থাকা প্লাস্টিক জমা দিয়ে খাবার পেতে পারি।আমরা যারা এখানে খাবার পাই তারা একটু চেষ্টা করলে এক কেজির বা দুই কেজি প্লাস্টিক জোগাড় করা যেতেই পারে।এটা প্রত্যেকের করণীয় রাস্তায় বা ড্রেনে প্লাস্টিক না ফেলে একটা নিদিষ্ট জায়গায় জমা করা।সেই প্লাস্টিক দু তিন দিন অন্তর মা ক্যান্টিনে আনলে বিনা পয়সায় খাবার পাব। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। স্থানীয় বাসিন্দা বিমল রায় বলেন,পরিবেশ দূষণ মুক্ত করার জন্য সুন্দর উদ্যোগ করেছে ভদ্রেশ্বর পৌরসভা।আমি বা কেউ যদি পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে জমা দেয়, সকলেই খাবার পাবে।আমি দুই কিলো প্লাস্টিক নিয়ে এসেছি, পাঁচটা কুপন পেয়েছি।আগামীদিনে যেন এরকম ভাবে সকলে সহযোগিতা পাক পৌরসভা থেকে (Bhadreshwar)।
ভদ্রেশ্বর পৌরসভা চেয়ার ম্যান প্রলয় চক্রবর্তী বলেন গত তিন বছর ধরে মা ক্যান্টিন চলে আসছে।গৃহহীন ও ক্যান্সারে রোগীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়।ভদ্রেশ্বর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভা নিজেস্ব লোক আছে।তা ছাড়াও বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবারের কুপন দেওয়া হবে।মা ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে আমাদের এখানে ডিম ভাত ও সোয়াবিনের তরকারি দেওয়া হয় আমাদের।যারা টাকা দিতে পারছেন না তাদের জন্য পৌরসভার তরফে একটি স্কিম চালু করা হলো।প্রত্যেকের বাড়িতে বা আশেপাশের অনেক প্লাস্টিক পরে থাকে। সেই পাঁচশো বর্জ্য প্লাস্টিক দিলেই একটি করে খাবারের কুপন দেওয়া হবে।ভদ্রেশ্বর শহর ও সমাজের জন্য কিছুটা শ্রম দিলে বিনা মূল্যে এই খাবার পেতে পারে।এটাতে নিজের বাড়ি ও আশে পাশে জায়গা পরিষ্কার রাখার জন্য এই চিন্তাভাবনা।সারাদিন জীবিকা অর্জনের জন্য অনেক কিছুই করে।সমাজ পরিষ্কার রাখতে একটু ঘুরলেই পাঁচ শো বা এক কেজি প্লাস্টিক জোগাড় করা কোন ব্যাপার না।শহর পরিষ্কার রাখা সকলেরই কর্তব্য। সেই জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে (Bhadreshwar)।