ad
ad

Breaking News

Shyama Puja

শ্যামা পুজোর আকর্ষণ সাধক বামাক্ষ্যাপার জীবনী! কোথায় জানেন?

Bangla Jago Desk: সমাজের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছিল শ্রী শ্রী শ্যামা পুজো (Shyama Puja)। এবার তৃতীয়তম বর্ষে পদার্পণ করল এই পুজো। প্রতিবছরের ন্যায় এবারও সমাজের মঙ্গল কামনায় করা হল বিশেষ হোম-যজ্ঞ এবং প্রার্থনা। সারা রাজ্যের পাশাপাশি বেড়াচাঁপা ঘোষপাড়াও আলোর উৎসবে মেতেছে। আরও পড়ুন: ভারতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উত্তর ২৪ পরগনা জেলার […]

Shyama Puja in Berachampa Begins With Special Homa

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: সমাজের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞের মাধ্যমে শুরু হয়েছিল শ্রী শ্রী শ্যামা পুজো (Shyama Puja)। এবার তৃতীয়তম বর্ষে পদার্পণ করল এই পুজো। প্রতিবছরের ন্যায় এবারও সমাজের মঙ্গল কামনায় করা হল বিশেষ হোম-যজ্ঞ এবং প্রার্থনা। সারা রাজ্যের পাশাপাশি বেড়াচাঁপা ঘোষপাড়াও আলোর উৎসবে মেতেছে।

আরও পড়ুন: ভারতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপা ঘোষপাড়া টাকি রোড ইলেকট্রিক অফিস সংলগ্ন পাড়ার শ্রী শ্রী শ্যামা পুজো এবার দ্বিতীয় তম বর্ষ এবারের বিশেষ আকর্ষণ সাধক বামাক্ষ্যাপার জীবনী। ‘আমরা কজন’ পরিচালনায় অর্থাৎ সঞ্জীব মন্ডল সুকান্ত কাবাসি সৌরভ মন্ডল রাজা মন্ডল শংকর ঘোষ সহ কয়েকজন ব্যক্তি নিজেদের উদ্যোগে সমাজের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞের মাধ্যমে শুরু করেছিলেন শ্রী শ্রী শ্যামা পুজো। উদ্যোক্তারা জানান, আলোর উৎসবে সমাজের অন্ধকার সরে গিয়ে আলো আসুক সমাজে, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির উদয় হোক। তার পাশাপাশি সমাজের সমস্ত সমস্যা দূর হোক এবং আলোর উৎসবে সকলের জন্য নিয়ে আসুক ভবিষ্যতের আলো। (Shyama Puja)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

নিয়ম রীতি-নীতি মেনে অমাবস্যার পুণ্য় লগ্নে পূজিত হয় এখানকার কালিমাতা। পাশাপাশি উদ্যোক্তারা জানিয়েছেন সমাজের সমস্ত সমস্যা দূর হয়ে সুস্থ সমাজ গড়ে উঠুক এবং সকলের সুস্থ থাকুক খুব ভালো থাকুক এবং সুস্থ সমাজ গড়ে উঠুক এমনই প্রার্থনা জানিয়েছেন মায়ের কাছে। উদ্যোক্তারা জানান, এবার পুজোর মূল আকর্ষণ সাধক বামাক্ষ্যাপার কিছু জীবনী। অর্থাৎ, এই থিমের মাধ্য়মে তাঁর কিছু দৈনন্দিন জীবনের গল্প তুলে ধরা হয়েছে। (Shyama Puja)

এছাড়াও, উদ্যোক্তারা আরও জানান, আগামী বুধবার অন্নকূট মহোৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঠাকুরের বিশেষ ভোগ প্রদান করা হবে। (Shyama Puja)