গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্তা ও নির্যাতন ইস্যুতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। রাজ্যে ফিরে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পরিযায়ী শ্রমিকরা। এবার আরও একজন নিজের সঙ্গে হওয়া ঘটনার কথা তুলে ধরলেন। ওড়িশায়, বাংলায় কথা বলার জন্য, কিসের সম্মুখীন হতে হয়েছিল, এবার তা জানালেন কাটোয়া থানার করজগ্রাম মাঠপাড়ার তারজেন শেখ।(Purba Bardwan)
[আরও পড়ুনঃ নারকীয় কাণ্ড! তিন সন্তানকে আগুনে পুড়িয়ে নিজেই আত্মঘাতী পিতা]
প্রায় ৫ বছর ধরে ফেরিওয়ালার কাজ করতেন তারজেন জলেশ্বরে। তবে গত রবিবার লক্ষণডিহি এলাকায় তাঁকে আটকায় দুজন এবং ওরিয়া ভাষায় নাম জিজ্ঞাসা করেন। বাংলায় নাম বলায় শুরু হয় মার। দাগিয়ে দেওয়া হয় বাংলাদেশি বলে। তারজেনের অভিযোগ, “আধার, ভোটারকার্ড দেখানো সত্ত্বেও মারধর থামেনি। ৬ হাজার টাকা ওরা ছিনিয়ে নেয়। বাসনপত্র ভেঙে দেয় এবং কিছু লুটে নেয়। কোনরকমে সাইকেল নিয়ে আমি সেখান থেকে পালিয়ে আসি।”(Purba Bardwan)
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
ভাড়া বাড়িতে ফিরে এসে তারজেন হাসপাতালে চিকিৎসা করান এবং পরদিন জলেশ্বর থেকে ট্রেন ধরে হাওড়ায় আসেন এবং সেখান থেকে বাড়ি যান। বৃহস্পতিবার, তিনি পুরো ঘটনাটি জানান কাটোয়া থানায় ও কাটোয়া ১ বিডিওর কাছে। এর সঙ্গে তিনি এটাও জানান যে ফেটে গিয়েছে তাঁর ডানহাতের কব্জির হাড়। ঘটনাটি জানতে পেরে চরম আতঙ্কিত তারজেনের পরিবার। তারজেনের বক্তব্য, “এবার হয়তো আমায় প্রাণে মেরে দেবে, যদি আমি আবার ওখানে কাজ করতে যাই।” আক্রান্ত পরিযায়ী শ্রমিকের বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে। বিয়ে হয়ে গিয়েছে বড় মেয়ের বলে জানা গিয়েছে।(Purba Bardwan)