ad
ad

Breaking News

Kamakhya Express

বেলাইন কামাখ্যা এক্সপ্রেস, দুর্ঘটনায় মৃত্যু বাংলার যুবকের

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।

Bengal youth killed in Beeline Kamakhya Express accident

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রবিবার লাইনচ্যুত হয়ে যায় কামাখ্যা এক্সপ্রেস।এদিন মাঙ্গুলি হল্টের চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। এই দুর্ঘটনায় এবার প্রাণ হারালেন আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়। সেইসঙ্গে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুনঃ মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ার কারণে চৌদওয়ার স্টেশনের কাছে আগে থেকেই ট্রেনের গতি কমে যায়। এরপর হঠাৎ-ই একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। দেখা যায় বহু বগিই লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের গতি কম ছিল বলে প্রাণে রক্ষা।

বেঙ্গালুরু হয়ে অসমের উদ্দেশে কামাখ্যা এক্সপ্রেস রওনা দিয়েছিল। পথে এই পরিণতি। এই দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে খবর। ইতিমধ্যে দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখন স্পষ্ট নয়। দুর্ঘটনার জেরে ওই লাইনের তিনটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।