ad
ad

Breaking News

Bengal Weather

তপ্ত বৈশাখে মেঘের লুকোচুরি, আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Bengal Weather Heat Persists as Rain Likely During Poll Days

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: তপ্ত গরমে হাঁসফাঁস পরিস্থিতির মাঝেই অস্থায়ী স্বস্তি এনে দিয়েছে সাম্প্রতিক ঝড়-বৃষ্টি। তাপমাত্রা কিছুটা নামলেও আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই আরাম বেশিদিন স্থায়ী হবে না। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় এক-দুই জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বর্ষণের আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম। রবিবার থেকে আরও কমে আসবে বৃষ্টির প্রবণতা এবং সোমবার থেকে ফের বাড়বে গরম ও অস্বস্তি। আগামী কয়েক দিনে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গরমজনিত অস্বস্তি বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। নতুন সপ্তাহের শুরুতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। সোমবার মুর্শিদাবাদ ও বীরভূম জেলার এক-দুই অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।