ad
ad

Breaking News

Bengal Weather Alert

Bengal Weather Alert: নিম্নচাপের প্রভাবে বঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে একাদশীর আবহাওয়া?

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে।

Bengal Weather Alert: Heavy Rain & Storm from Friday

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দুর্গাপুজোর উৎসবের শেষ হতেই আবহাওয়ার বড়সড় পালাবদল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ওড়িশার ফুলবনিতে অবস্থান করছে। যদিও সিস্টেমটি ক্রমেই দুর্বল হয়ে শুক্রবার বিকেলের মধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, তবুও এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ব্যাপক প্রবেশ ঘটেছে। এর ফলস্বরূপ, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে শুক্রবারও বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।দক্ষিণবঙ্গে দুর্যোগের তীব্রতা কমলেও, শুক্রবার একাদশী থেকেই উত্তরবঙ্গে মহাদুর্যোগের সূচনা হচ্ছে। আগামী দুদিন, শুক্র ও শনিবার, উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার একাদশীতে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, এবং কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে (Bengal Weather Alert)।

আরও পড়ুনঃ আজ একাদশী, ভাগ্যে কী রয়েছে? জানুন আজকের রাশিফল

দ্বাদশীতে দুর্যোগ আরও বাড়বে। দার্জিলিং সহ উপরের পার্বত্য ছয় জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে; বৃষ্টিপাত ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। নিচের দিকের জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবারেও উপরের পাঁচ জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) অতি ভারী বৃষ্টি চলবে, তবে উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সোমবারেও কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি এবং দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Bengal Weather Alert)।

শুক্রবার একাদশীতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকবে। বীরভূম জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার দ্বাদশীতে ভারী বৃষ্টি হবে বীরভূম ও মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। রবিবার কার্নিভালের দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে (Bengal Weather Alert)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

শুক্রবার একাদশীতে কলকাতা মূলত মেঘলা, পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। শুক্রবারসর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি এবং বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্তমানে ৮৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৯.১ মিলিমিটার। তবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে, যদিও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে (Bengal Weather Alert)।