চিত্র- সংগৃহীত
জয় চক্রবর্তী: নির্বাচন কমিশন কর্তৃক ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গে। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন। “কেন্দ্রীয় বাহিনী বসে থাকার জন্য আসেনি। কোন অপ্রীতিকর ঘটনা সামলাতে কেন্দ্রীয় বাহিনী অবশ্যই যাবে” জানিয়ে দিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। ১৫২ টি কেন্দ্রে তৃণমূল বিজেপি সিপিআইএম সহ ১৪০০ এর উপর প্রার্থীর ভাগ্য নির্ধারণ প্রথম দফা নির্বাচনে। প্রথম দফায় নজর কারা কেন্দ্র হিসেবে থাকছে নন্দীগ্রাম।
প্রথম দফার প্রার্থী
———————–
মোট প্রার্থী:
১৪৭৮ জন প্রার্থী
বুথ সংখ্যা
———–
মোট বুথ : ৪৪,৩৭৮ (সহায়ক বুথ সমেত)
মোট ভোটার
—————-
ভোটার সংখ্যা: ৩,৬০,৭৭,১৭১
পুরুষ ভোটার: ১,৮৪,৯৯,৪৯৬
মহিলা ভোটার:১,৭৫,৭৭,২১০
তৃতীয় লিঙ্গের ভোটার: ৪৬৫
কোথায় কত বাহিনী
——————-
মোট : ২৪০৭ কোম্পানি
পূর্ব মেদিনীপুর : ২৭৩
পশ্চিম মেদিনীপুর: ২৭১
মুর্শিদাবাদ (পিডি): ২৪০
বাঁকুড়া: ১৯৩
বীরভূম: ১৭৬
মালদা : ১৭২
পুরুলিয়া: ১৫১
কোচবিহার: ১৪৬
আসানসোল-দুর্গাপুর (কমিশনারেট): ১২৫
জলপাইগুড়ি : ৯২
দক্ষিণ দিনাজপুর: ৮৩
আলিপুরদুয়ার: ৭৭
জঙ্গিপুর (পিডি): ৭৬
ঝাড়গ্রাম: ৭৪
দার্জিলিং : ৬১
রায়গঞ্জ (পিডি): ৭১
ইসলামপুর ( পিডি):৬১
শিলিগুড়ি (কমিশনারেট): ৪৪
কালিংপং: ২১