ad
ad

Breaking News

Bengal BJP New State Committee

ভোটমুখী বঙ্গে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা, স্থান কি পেলেন দিলীপ ঘোষ?

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায়।

Bengal BJP New State Committee: while Dilip is notably absent

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হল পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি। বিধানসভা নির্বাচনের মাত্র মাস দুয়েক আগে ৩৫ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নতুন কমিটিতে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদে পুরনো কমিটির সদস্যরা রাখার পাশাপাশি নতুন নেতারাও স্থান পেয়েছেন।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায়। নতুন অন্তর্ভুক্ত হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী এবং ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেওয়া শশী অগ্নিহিত্রী। নতুন সহ-সভাপতি পদে আনা হয়েছে পুরনো কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং দীপক বর্মন। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়।

গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বর্ষীয়ান নেতা তাপস রায়কেও রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে, তাঁকে দেওয়া হয়েছে রাজ্য সহ-সভাপতির পদ। পুরনো কমিটির মধ্যে তনুজা চক্রবর্তীকেও সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে কিছু উল্লেখযোগ্য নেতা নতুন কমিটিতে স্থান পাননি। এর মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে, দেবশ্রী চৌধুরী, তনুজা চক্রবর্তী, সঞ্জয় সিং, নিশীথ প্রামাণিক এবং মনোজ টিগ্গা কমিটিতে রয়েছে। পুরনো কমিটির সাধারণ সম্পাদক পদে থাকা ছয়জন বিধায়কের মধ্যে নতুন কমিটিতে একমাত্র স্থান হয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের।

রাজ্য কমিটি ঘোষণা অনেকবার পিছিয়েছিল। গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসা শমীকের নেতৃত্বে দুর্গাপুজোর আগেই নতুন কমিটি ঘোষণা করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে, বঙ্গ বিজেপি ৩৫ সদস্যের নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে।