চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বিডিও অফিসের হেড ক্লার্কের রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কেশিয়াড়িতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো দেহ। এই ঘটনায় গ্রেফতার এক। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ( Paschim Medinipur) কেশিয়াড়ি বিডিও অফিসের হেড ক্লার্ক ও হিসাবরক্ষক (বড়বাবু) অভিষেক গঙ্গোপাধ্যায় (৩৮)-এর রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুনঃ Tight Jeans and Health: টাইট জিন্সে স্বাস্থ্যঝুঁকি! গোপনাঙ্গে সংক্রমনের আশঙ্কা, কী বলছেন বিশেষজ্ঞরা?]
এদিকে এই ঘটনায় সন্ধে ৬টা নাগাদ শিবু রাউল-সহ ৪ জনকে আটক করে কেশিয়াড়ি থানার পুলিশ। পরে শিবুকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, শিবুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল অভিষেকের। শিবু অভিষেকের সঙ্গেই ওই ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার রাতে তাঁর সঙ্গে বচসা হয়। সেই বচসার কারণেই ছুরি দিয়ে কুপিয়ে অভিষেককে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মেদিনীপুর শহরের বাসিন্দা অভিষেক মাসখানেক হলো ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। বাড়িতে স্ত্রী ও ১১ বছরের সন্তান আছে। বাবা বিডিও অফিসে কাজ করতেন। ( Paschim Medinipur)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
বাবার মৃত্যুর পরে সেই চাকরি পান তিনি। শিবু কলেজে পড়েন। দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার এই ঘটনার পরে গা ঢাকা দেন তিনি। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই খড়্গপুর সংলগ্ন একটি এলাকা থেকে শিবুকে আটক করা হয় বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। সেই সঙ্গে ভাড়া বাড়িতে থাকা আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ( Paschim Medinipur)