নিজস্ব চিত্র
Bangla Jago Desk: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ক্যাম্পাসে দুই দিনের মশলা, ভেষজ ও সুগন্ধি ফসলের কর্মশালার উদ্বোধন হল। ওই রাজ্যস্তরীয় প্রশিক্ষণ শিবির এর সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার ,খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড: অশোক কুমার পাত্র,পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন প্রসেনজিৎ দাস, অধ্যাপক, বিজ্ঞানী ও আধিকারিকরা।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রাক্তনী মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার এক অত্যন্ত আবেগতাড়িত মনোজ্ঞ ভাষণ এ কৃষি গবেষণার অভিমুখ হিসেবে কৃষকের আয়বৃদ্ধি করনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। কৃষকদের আয় বৃদ্ধির জন্য সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় এর সুফল তুলে ধরে পোল্ট্রি ফিড এর উল্লেখ করে তুশ, ভুট্টা ও সোয়াবীন চাষের বৃদ্ধির উপর গুরুত্ত্ব আরোপ করে বলেন পোল্ট্রির বিকাশের সাথে সাথে কৃষির বিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত।
[আরও পড়ুন: দীর্ঘ সময়ের জন্য রোধ করা যাবে গর্ভধারণ! নতুন ইনজেকশন আবিস্কার বিজ্ঞানীদের]
মন্ত্রী অরূপ রায় বিকল্প চাষ হিসেবে মশলা ও সুগন্ধি ফসলের গুরুত্ব তুলে ধরেন। বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড: অশোক কুমার পাত্র মশলা, সুগন্ধি , সবজি, ফল ইত্যাদি ফসলের চাষ ও অন্যান্য বিকল্প চাষের উপর গুরুত্ব দেন। তিনি জলবায়ু পরিবর্তনে সাথে সাথে স্থিতিস্থাপক কৃষি গবেষণার উপর জোর দেন।
এম আই ডি এইচ স্পাইসেস এন্ড অ্যারোমেটিক কর্পস এর মুখ্য গবেষণা আধিকারিক অধ্যাপক দীপক কুমার ঘোষ, এই প্রকল্পের উদ্দেশ্য এবং বিশ্ববিদ্যালয় এই প্রকল্পে কি কি কাজ করেছে তা বিস্তারিত ভাবে তুলে ধরেন। প্রায় ১০০ কৃষক উপস্থিত ছিলেন ওই কর্মশালায়। অনুষ্ঠানের শেষে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বর্ধমান ক্যাম্পাসের ভারপ্রাপ্ত শিক্ষক ড: শিবশঙ্কর দাস ধন্যবাদ জ্ঞাপন করেন।