ad
ad

Breaking News

Heavy Rain Forecast

Heavy Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপ, প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কিছুটা পূর্ব দিকে এই নিম্নচাপটি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Heavy Rain Forecast for Bengal and Neighboring States

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কিছুটা পূর্ব দিকে এই নিম্নচাপটি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের আশঙ্কা, এই নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে মঙ্গলবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ওডিশা–অন্ধ্রপ্রদেশ সীমান্ত বরাবর স্থলভাগে ঢুকবে। যদিও সংশ্লিষ্ট অঞ্চল বাংলা থেকে দূরে, ফলে সরাসরি প্রভাব পড়বে না। তবে সমুদ্র থেকে জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গের আকাশে ভিড় করবে, যার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে (Heavy Rain Forecast)।

আরও পড়ুনঃ Daily Horoscope: এই ৫ রাশির জাতক আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আপনার রাশি কি তালিকায় আছে?

এখানেই শেষ নয়। আবহবিদরা জানিয়েছেন, বর্তমান নিম্নচাপের প্রভাব কাটার পর বঙ্গোপসাগরের উত্তর অংশে, বাংলার উপকূলের কাছেই ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্তত ১৫টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে (Heavy Rain Forecast)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের আবহাওয়াতেও পড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ–সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সিকিমেও ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষত পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Heavy Rain Forecast)।